রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেলে বাংলাদেশ আই হসপিটাল-এর পাশের একটি ভবনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে ভবনটিতে কতজন মানুষ অবস্থান করছিলেন বা কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। একই সঙ্গে কয়েকজনকে তৃতীয় তলার গ্লাস ভেঙে ভবনের বাইরের সিঁড়ি ব্যবহার করে নিচে নামতে দেখা গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য উদ্ধারকাজ পরিচালনা করছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেলে বাংলাদেশ আই হসপিটাল-এর পাশের একটি ভবনে আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে ভবনটিতে কতজন মানুষ অবস্থান করছিলেন বা কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। একই সঙ্গে কয়েকজনকে তৃতীয় তলার গ্লাস ভেঙে ভবনের বাইরের সিঁড়ি ব্যবহার করে নিচে নামতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য উদ্ধারকাজ পরিচালনা করছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow