রাজধানীতে বিদেশি পিস্তল উদ্ধার

রাজধানীর শ্যামপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। সোমবার (১৬ মার্চ) র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, রোববার (১৫ মার্চ) রাতে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। তিনি বলেন, ঢাকার শ্যামপুর থানাধীন গোসাইবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজু নামে একজনের চারতলা ভবনের পূর্ব পাশে একটি গলি পথে ত্রিপলের ওপর পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে তারা নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। টিটি/এসএনআর

রাজধানীতে বিদেশি পিস্তল উদ্ধার

রাজধানীর শ্যামপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

সোমবার (১৬ মার্চ) র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, রোববার (১৫ মার্চ) রাতে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ঢাকার শ্যামপুর থানাধীন গোসাইবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজু নামে একজনের চারতলা ভবনের পূর্ব পাশে একটি গলি পথে ত্রিপলের ওপর পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে তারা নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

টিটি/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow