রাজধানীতে ভোটের দিন স্পেশাল ইউনিট মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এদিন সাধারণ নিরাপত্তার পাশাপাশি রাজপথে নামানো হচ্ছে সোয়াট ও কে-নাইন ইউনিটের মতো পুলিশের বিশেষায়িত সব দল। বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরের নিরাপত্তা ছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াট, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে থাকবে। তিনি আরো জানান, নির্বাচন উপলক্ষ্যে ঢাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই, তবুও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আশা করা হচ্ছে, একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এদিন সাধারণ নিরাপত্তার পাশাপাশি রাজপথে নামানো হচ্ছে সোয়াট ও কে-নাইন ইউনিটের মতো পুলিশের বিশেষায়িত সব দল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরের নিরাপত্তা ছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াট, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে থাকবে।
তিনি আরো জানান, নির্বাচন উপলক্ষ্যে ঢাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই, তবুও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আশা করা হচ্ছে, একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটারদের আশ্বস্ত করে ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, ‘আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশেই রয়েছে।’
কোনো সুনির্দিষ্ট হুমকি বা ঝুঁকির আশঙ্কা রয়েছে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা করছি না। তবে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।’
What's Your Reaction?