রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ডালিমুন নেছা (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (৩ মে) রাত ১০টার দিকে ডেমরা বড়ভাঙা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।  গুরুতর আহত অবস্থায় ডালিমুন নেছাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ডালিমুন নেছার ছেলে সোহরাব উদ্দিন জানান, তাদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সুহাগপুর গ্রামে। বর্তমানে তারা ডেমরা সারুলিয়ায় ভাড়া বাসায় থাকেন। তার মা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন। তিনি আরও জানান, রোববার রাতে কাজ শেষ করা পর বাসায় ফিরছিলেন তিনি। বাসার কিছুটা আগে বড়ভাঙ্গা মহাকাশ বাইপাস রোডে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ জানান, মোটরসাইকেলটি শনাক্ত করা যায়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ডালিমুন নেছা (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (৩ মে) রাত ১০টার দিকে ডেমরা বড়ভাঙা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় ডালিমুন নেছাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ডালিমুন নেছার ছেলে সোহরাব উদ্দিন জানান, তাদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সুহাগপুর গ্রামে। বর্তমানে তারা ডেমরা সারুলিয়ায় ভাড়া বাসায় থাকেন। তার মা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন।

তিনি আরও জানান, রোববার রাতে কাজ শেষ করা পর বাসায় ফিরছিলেন তিনি। বাসার কিছুটা আগে বড়ভাঙ্গা মহাকাশ বাইপাস রোডে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ জানান, মোটরসাইকেলটি শনাক্ত করা যায়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow