রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

১৭ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি জোরদার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস আছে কি না, সেটি দেখার বিষয় নয় এবং এ ধরনের কোনো হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের বিষয়বস্তু নজরে আসছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে। তিনি আরও বলেন, “যেকোনো অপরাধীর অপতৎপরতা ঠেকাতে রাত থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।” এর আগে ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়। বার্তায় নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি ভোররাত থেকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। ডিএমপি সূত্র জানায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালনের আশঙ্কা রয়েছে।

রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

১৭ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস আছে কি না, সেটি দেখার বিষয় নয় এবং এ ধরনের কোনো হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের বিষয়বস্তু নজরে আসছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে।

তিনি আরও বলেন, “যেকোনো অপরাধীর অপতৎপরতা ঠেকাতে রাত থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

এর আগে ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়। বার্তায় নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি ভোররাত থেকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপি সূত্র জানায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালনের আশঙ্কা রয়েছে। এ কারণে সম্ভাব্য অপরাধমূলক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এরই অংশ হিসেবে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়ক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow