রাজধানীতে হকারদের জন্য ফুটপাত বরাদ্দ কেন অবৈধ হবে না
ঢাকা শহরে হকাদের জন্য ফুটপাত বরাদ্দ দেয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চৌধুরী ও বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ এর হকাদের ফুটপাত বরাদ্দের ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান। পরে রিটকারী আইনজীবী বলেন, আমরা সম্পূর্ণ নীতিমালাটিকে চ্যালেঞ্জ করিনি, বরং নীতিমালার যে অংশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের রাস্তা ও ফুটপাথ হকারদের বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে, কেবল সেই অংশটুকুকে চ্যালেঞ্জ করেছি। কারণ এটি সংবিধানের ধারা ২১ এবং ৩৬-এ প্রদত্ত জনগণের মৌলিক অধিকার 'ফ্রিডম অফ মুভমেন্ট' বা অবাধ চলাচলের অধিকারকে লঙ্ঘন করে।
ঢাকা শহরে হকাদের জন্য ফুটপাত বরাদ্দ দেয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চৌধুরী ও বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ এর হকাদের ফুটপাত বরাদ্দের ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।
পরে রিটকারী আইনজীবী বলেন, আমরা সম্পূর্ণ নীতিমালাটিকে চ্যালেঞ্জ করিনি, বরং নীতিমালার যে অংশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের রাস্তা ও ফুটপাথ হকারদের বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে, কেবল সেই অংশটুকুকে চ্যালেঞ্জ করেছি। কারণ এটি সংবিধানের ধারা ২১ এবং ৩৬-এ প্রদত্ত জনগণের মৌলিক অধিকার 'ফ্রিডম অফ মুভমেন্ট' বা অবাধ চলাচলের অধিকারকে লঙ্ঘন করে।
What's Your Reaction?