রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬

রাজধানীতে গেলো ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ অভিযান চালায়। রোববার (৭ জুন) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা একজন, শেরেবাংলা নগর থানা ১৪ জন, মোহাম্মদপুর থানা ২২ জন, আদাবর থানা ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৬ জন ও হাতিরঝিল থানা ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। কেআর/এসএনআর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬

রাজধানীতে গেলো ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ অভিযান চালায়।

রোববার (৭ জুন) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা একজন, শেরেবাংলা নগর থানা ১৪ জন, মোহাম্মদপুর থানা ২২ জন, আদাবর থানা ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৬ জন ও হাতিরঝিল থানা ৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow