রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড় উদ্ধার
রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে। এ সময় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিশেষ এই অভিযান পরিচালনা করে।
এ ঘটনার বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান মুহাম্মদ তালেবুর রহমান।