রাজধানীর নদ্দায় দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

রাজধানীর নদ্দা এলাকায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভাটার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেছার উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেছেন। এসআই নেছার জানান, সংঘর্ষে ঘটনাস্থল লাইজু নামের এক নারী নিহত হন। আহত হন ছয় থেকে সাতজন। আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়। প্রাপ্ত তথ্যের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের দূরপাল্লার একটি বাস বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিপরীত পাশ থেকে আসছিল ঢাকায় চলাচল করা আকাশ পরিবহনের একটি লোকাল বাস। এসময় ইসলাম পরিবহনের বাসটি সড়ক বিভাজক পার হয়ে আকাশ পরিবহনকে মুখোমুখি সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের যাত্রী লাইজু ঘটনাস্থলেই মারা যান। ইসলাম পরিবহনের বাসটিতে মোট পাঁচ যাত্রী ছিলেন। কেআর/একিউএফ

রাজধানীর নদ্দায় দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

রাজধানীর নদ্দা এলাকায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভাটার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেছার উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেছেন।

এসআই নেছার জানান, সংঘর্ষে ঘটনাস্থল লাইজু নামের এক নারী নিহত হন। আহত হন ছয় থেকে সাতজন। আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়।

প্রাপ্ত তথ্যের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের দূরপাল্লার একটি বাস বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিপরীত পাশ থেকে আসছিল ঢাকায় চলাচল করা আকাশ পরিবহনের একটি লোকাল বাস। এসময় ইসলাম পরিবহনের বাসটি সড়ক বিভাজক পার হয়ে আকাশ পরিবহনকে মুখোমুখি সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের যাত্রী লাইজু ঘটনাস্থলেই মারা যান। ইসলাম পরিবহনের বাসটিতে মোট পাঁচ যাত্রী ছিলেন।

কেআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow