রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
রাজধানীর বাড্ডার পূর্বাঞ্চলে দেয়াল ধসে দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)। এর মধ্যে আয়েশার বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলায়। বাবা-মায়ের সঙ্গে সে পূর্বাঞ্চল ৮ নম্বর লেনে থাকেন। আর মরিয়মের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। হাসপাতালে মৃত আয়েশার বাবা মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, দুপুরে বাসায় ছিলেন তিনি। এ সময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির প্রাচীরের দেয়াল ভাঙা হয়নি। দেয়ালের ভেতরের দিকে রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন পাশে রাস্তায় খেলছিল, তখনই দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে আয়েশা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদের দেয়ালের নিচ থেকে বের করেন। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে
রাজধানীর বাড্ডার পূর্বাঞ্চলে দেয়াল ধসে দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)। এর মধ্যে আয়েশার বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলায়। বাবা-মায়ের সঙ্গে সে পূর্বাঞ্চল ৮ নম্বর লেনে থাকেন। আর মরিয়মের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে।
হাসপাতালে মৃত আয়েশার বাবা মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, দুপুরে বাসায় ছিলেন তিনি। এ সময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির প্রাচীরের দেয়াল ভাঙা হয়নি। দেয়ালের ভেতরের দিকে রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন পাশে রাস্তায় খেলছিল, তখনই দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে আয়েশা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদের দেয়ালের নিচ থেকে বের করেন। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
What's Your Reaction?