রাজধানীর বাড্ডায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডায় বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবকের নাম রবিউস সানি (৩১)। তিনি কুমিল্লা সদরের আদর্শ নগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি উত্তর বাড্ডার জামতলা স্বাধীন সরণিতে থেকে প্রাইভেটকার চালাতেন। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত দত্ত বলেন, ‘আমরা খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে সপ্তম তলার রুম থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’ আরও পড়ুন রাজধানীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জয়ন্ত বলেন, ‘রবিউস সানি পারিবারিক ও অফিসিয়াল বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন। এসব কারণে ভোরের দিকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’ কেএজেডআইএ/একিউএফ

রাজধানীর বাড্ডায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডায় বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত যুবকের নাম রবিউস সানি (৩১)। তিনি কুমিল্লা সদরের আদর্শ নগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি উত্তর বাড্ডার জামতলা স্বাধীন সরণিতে থেকে প্রাইভেটকার চালাতেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত দত্ত বলেন, ‘আমরা খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে সপ্তম তলার রুম থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জয়ন্ত বলেন, ‘রবিউস সানি পারিবারিক ও অফিসিয়াল বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন। এসব কারণে ভোরের দিকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেএজেডআইএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow