রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত: প্রতিদ্বন্দ্বীর বাড়িতে নবনির্বাচিত সাংসদ সদস্য

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) সংসদীয় আসনে রাজনৈতিক সৌহার্দ্যের এক প্রশংসনীয় দৃষ্টান্ত দেখা গেছে। নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন তর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত এই সৌজন্য সফরটি ছিল আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধায় ভরপুর। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হিসেবে উভয় নেতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। এ সময় মাওলানা শফিকুল ইসলাম মোড়ল ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক অবকাঠামো, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। মতভেদ ভুলে এলাকার স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, “নির্বাচন শেষ। এখন আমাদের একমাত্র লক্ষ্য জনগণের উন্নয়ন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই

রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত: প্রতিদ্বন্দ্বীর বাড়িতে নবনির্বাচিত সাংসদ সদস্য

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) সংসদীয় আসনে রাজনৈতিক সৌহার্দ্যের এক প্রশংসনীয় দৃষ্টান্ত দেখা গেছে। নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন তর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত এই সৌজন্য সফরটি ছিল আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধায় ভরপুর। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হিসেবে উভয় নেতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। এ সময় মাওলানা শফিকুল ইসলাম মোড়ল ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক অবকাঠামো, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। মতভেদ ভুলে এলাকার স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, “নির্বাচন শেষ। এখন আমাদের একমাত্র লক্ষ্য জনগণের উন্নয়ন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পরাজিত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, “গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক। জনগণের রায়কে সম্মান জানিয়ে এলাকার শান্তি ও উন্নয়নে আমরা গঠনমূলক ভূমিকা রাখব।”

স্থানীয়দের মতে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ রাজনীতিতে সহনশীলতা, সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চার ইতিবাচক বার্তা দেয়। কিশোরগঞ্জ-২ আসনে এই উদ্যোগ ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow