রাজপাল যাদবের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন সালমান খান
বিতর্ক আর আইনি জটিলতা যেন পিছুই ছাড়ছে না বলিউড অভিনেতা রাজপাল যাদবের। দীর্ঘদিনের ঋণখেলাপি মামলা নিয়ে যখন নাজেহাল দশা, ঠিক তখনই এক পুরস্কারমঞ্চে জনসমক্ষে তাকে পড়তে হলো চরম অস্বস্তিতে। তবে সেই মুহূর্তেই যেন দৃশ্যপটে নাটকীয় প্রবেশ হয় ‘বলিউড ভাইজান’ সালমান খানের। অনুষ্ঠানের সঞ্চালক যখন রাজপালের পুরনো ক্ষত খুঁচিয়ে ঋণের প্রসঙ্গ টেনে আনলেন, তখন গোটা দর্শকসারি স্তব্ধ। কিন্তু বন্ধু আর সহকর্মীর অপমানে চুপ থাকেননি সালমান। রাজপালের দিকে ধেয়ে আসা সমালোচনার বাণ বুক পেতে নিলেন তিনি, হয়ে উঠলেন তার অদম্য ‘ঢাল’। বলিউডের এই দুই তারকার সেই আবেগঘন ও সাহসী মুহূর্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সূত্র: আনন্দবাজার পত্রিকা বলিউডে পুরস্কারমঞ্চে অভিনেতাদের ‘অতীত’ বা ‘দুর্বলতা’ নিয়ে রসিকতা নতুন কিছু নয়। সঞ্চালকও সেদিন রাজপাল প্রসঙ্গে সেই পথেই হেঁটেছিলেন। তিনি সরাসরি রাজপালকে সম্বোধন করে বলেন, 'রাজপাল ভাই, ডলার যতই ওঠানামা করুক, যত টাকা ধার নিয়েছেন পুরোটাই শোধ করতে হবে।' ক্যামেরার ফোকাস তখন ৫৫ বছর বয়সি অভিনেতার উপরে। তাতে স্পষ্ট ধরা পড়ে, অস্বস্তি এড়াতে অভিনেতা হেসে ফেলেন। পরে মঞ্চে উঠে নিজেই স
বিতর্ক আর আইনি জটিলতা যেন পিছুই ছাড়ছে না বলিউড অভিনেতা রাজপাল যাদবের। দীর্ঘদিনের ঋণখেলাপি মামলা নিয়ে যখন নাজেহাল দশা, ঠিক তখনই এক পুরস্কারমঞ্চে জনসমক্ষে তাকে পড়তে হলো চরম অস্বস্তিতে। তবে সেই মুহূর্তেই যেন দৃশ্যপটে নাটকীয় প্রবেশ হয় ‘বলিউড ভাইজান’ সালমান খানের।
অনুষ্ঠানের সঞ্চালক যখন রাজপালের পুরনো ক্ষত খুঁচিয়ে ঋণের প্রসঙ্গ টেনে আনলেন, তখন গোটা দর্শকসারি স্তব্ধ। কিন্তু বন্ধু আর সহকর্মীর অপমানে চুপ থাকেননি সালমান। রাজপালের দিকে ধেয়ে আসা সমালোচনার বাণ বুক পেতে নিলেন তিনি, হয়ে উঠলেন তার অদম্য ‘ঢাল’। বলিউডের এই দুই তারকার সেই আবেগঘন ও সাহসী মুহূর্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সূত্র: আনন্দবাজার পত্রিকা
বলিউডে পুরস্কারমঞ্চে অভিনেতাদের ‘অতীত’ বা ‘দুর্বলতা’ নিয়ে রসিকতা নতুন কিছু নয়। সঞ্চালকও সেদিন রাজপাল প্রসঙ্গে সেই পথেই হেঁটেছিলেন। তিনি সরাসরি রাজপালকে সম্বোধন করে বলেন, 'রাজপাল ভাই, ডলার যতই ওঠানামা করুক, যত টাকা ধার নিয়েছেন পুরোটাই শোধ করতে হবে।'
ক্যামেরার ফোকাস তখন ৫৫ বছর বয়সি অভিনেতার উপরে। তাতে স্পষ্ট ধরা পড়ে, অস্বস্তি এড়াতে অভিনেতা হেসে ফেলেন। পরে মঞ্চে উঠে নিজেই সেই প্রসঙ্গ তোলেন।
রাজপাল বলেন, 'আপনারা একবার আমার সমস্যাটা শুনুন। আমি শুধু সমস্যার ব্যাখ্যা দিতে চাই।' রাজপালের এই বক্তব্য ভিডিও আকারে ছড়িয়ে পড়ে। সবাই বুঝতে পারেন, তিনি পুরস্কারমঞ্চে উপহাসের পাত্র হয়েছেন।
সামাজিক মাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়তেই সালমান খান একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে ভাইজান লিখেছেন, 'রাজপাল ভাই, আপনি ৩০ বছর ধরে কাজ করছেন। বারবার কেন আপনাকে আমরা কাজে ডাকি জানেন? কারণ আপনার পরিশ্রম এবং ভালো কাজের প্রতি নিষ্ঠা।'
তারপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রসিকতায় মেতে ওঠেন ‘ভাইজান’। তিনি আরও লিখেছেন, 'ডলারের দাম বাড়ুক-কমুক। আপনি প্রচুর কাজ পাবেন। কারণ আপনি তো ভারতেই কাজ করবেন। রাজপাল যেন অন্যের কথায় কান দিয়ে নিজের কাজের প্রতি নিষ্ঠা না হারান।
উল্লেখ্য, এর আগেও লক্ষাধিক টাকার ঋণখেলাপি মামলায় জড়িয়েছিলেন রাজপাল। সেই সময়েও তাকে জেলেও যেতে হয়েছিল। তখনও রাজপালকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন সালমান খান।
What's Your Reaction?