রাজবাড়ীতে এইচএসসির ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার

রাজবাড়ীর পাংশায় মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় এইচএসসির তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওহেদুজ্জামান ডাব্লু। তিনি জানান, আজ ইংরেজি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বন করায় মানবিক বিভাগের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরেনারি সার্জন ফাহাদ মোহাম্মদ প্রান্ত বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে ওই শিক্ষার্থীরা ওয়াশ রুমে প্রবেশ করে। এ সময় তাদের হাতে প্রশ্নপত্র ও একটি মোবাইল ফোন দেখা যায়। এমন সময় কেন্দ্রে ম্যাজিস্ট্রেট প্রবেশ করেন এবং ওই শিক্ষার্থীদের বহিষ্কার করেন। এ বিষয়ে জানতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকার ফোন করা হলে ফোনটি রিসিভ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, বহিষ্কার ওই শিক্ষার্থীদের ওয়াশ রুমে মোবাইল ফোন হাতে পাওয়া যায়। পরে তাদের বহিষ্কার পূর্বক মোবাইল ফোনটি জব্দ

রাজবাড়ীতে এইচএসসির ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার

রাজবাড়ীর পাংশায় মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় এইচএসসির তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওহেদুজ্জামান ডাব্লু।

তিনি জানান, আজ ইংরেজি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বন করায় মানবিক বিভাগের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরেনারি সার্জন ফাহাদ মোহাম্মদ প্রান্ত বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে ওই শিক্ষার্থীরা ওয়াশ রুমে প্রবেশ করে। এ সময় তাদের হাতে প্রশ্নপত্র ও একটি মোবাইল ফোন দেখা যায়। এমন সময় কেন্দ্রে ম্যাজিস্ট্রেট প্রবেশ করেন এবং ওই শিক্ষার্থীদের বহিষ্কার করেন।

এ বিষয়ে জানতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকার ফোন করা হলে ফোনটি রিসিভ হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, বহিষ্কার ওই শিক্ষার্থীদের ওয়াশ রুমে মোবাইল ফোন হাতে পাওয়া যায়। পরে তাদের বহিষ্কার পূর্বক মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow