রাজবাড়ী-২ আসনে জমে উঠেছে প্রচার, ৯ প্রার্থীর ব্যস্ত সময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী-২ আসনে বিএনপি, দশদলীয় জোট ও স্বতন্ত্রসহ ৯ জন প্রার্থী।এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ধানের শীষের পক্ষে দিনব্যাপী পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস।পথে প্রান্তরে ভোটের মাঠে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। সেই সাথে ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।প্রচারণা কালে বিধান কুমার বিশ্বাস বলেন, "আমরা বিএনপি করি, দলের জন্য কাজ করি। একটা সময় গ্রুপ রাজনীতি করেছি, ধানের শীষের প্রতীক দেওয়ার পর আর গ্রুপ নেই। ধানের শীষের পক্ষে আমরা সর্বোচ্চ ভোট দেওয়ার প্রত্যাশা করি।"তিনি আরও বলেন, "বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে ধানের শীষের প্রার্থী করেছেন, আমি ও আমার লোকজন তার সাথেই আছি। আশা করি কলিমহর ইউনিয়ন থেকে ব্যাপক ব্যবধানে ধানের শীষের

রাজবাড়ী-২ আসনে জমে উঠেছে প্রচার, ৯ প্রার্থীর ব্যস্ত সময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী-২ আসনে বিএনপি, দশদলীয় জোট ও স্বতন্ত্রসহ ৯ জন প্রার্থী।

এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ধানের শীষের পক্ষে দিনব্যাপী পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস।

পথে প্রান্তরে ভোটের মাঠে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। সেই সাথে ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণা কালে বিধান কুমার বিশ্বাস বলেন, "আমরা বিএনপি করি, দলের জন্য কাজ করি। একটা সময় গ্রুপ রাজনীতি করেছি, ধানের শীষের প্রতীক দেওয়ার পর আর গ্রুপ নেই। ধানের শীষের পক্ষে আমরা সর্বোচ্চ ভোট দেওয়ার প্রত্যাশা করি।"

তিনি আরও বলেন, "বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে ধানের শীষের প্রার্থী করেছেন, আমি ও আমার লোকজন তার সাথেই আছি। আশা করি কলিমহর ইউনিয়ন থেকে ব্যাপক ব্যবধানে ধানের শীষের বিজয় হবে।"

পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসন। সারা দেশের ন্যায় এই আসনটিতেও বইছে ভোটের হাওয়া। প্রচার প্রচারণা, আলোচনা আর সমালোচনার ঝড় বইছে আসনটিতে।

ভোটাররা বলছেন, এলাকা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ ও উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এবং সহজেই যাকে পাওয়া যাবে, এমন প্রার্থীকে ভোট দেবেন তারা।

রাজবাড়ী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮৫ হাজার ৬০৯ জন, নারী ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৫ জন। এ আসনে নতুন ভোটার ৩১ হাজার ৩৭৪ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow