রাজবাড়ী-২ আসনে জমে উঠেছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা

জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে প্রচার প্রচারণার শেষ লগ্নে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। আর মাত্র তিন দিন পরই শেষ হচ্ছে এই প্রচার পর্ব। রাজবাড়ী-২ আসনে প্রচারণার শেষ সময়ে প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে শুরু করে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।এই আসনে বিএনপির প্রার্থী হারুন অর রশিদের ধানের শীষের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু। তিনি কলস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।এছাড়া ১১ দলীয় জামায়াত জোটের এনসিপির প্রার্থী সাইয়েদ জামিল শাপলা কলি প্রতীক নিয়ে এবং ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ আবদুল মালেক হাতপাখা প্রতীক নিয়ে প্রচারণায় রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা ফুটবল প্রতীক নিয়ে মাঠে আছেন। জাতীয় পার্টি, জাকের পার্টি এবং সাংস্কৃতিক মুক্তিজোটসহ মোট ৯ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন।রাজবাড়ী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৫৯ হাজার ৬৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮৫ হাজার ৫৪৪ জন, নারী ভোটার ২ লক্ষ ৭৪ হাজার ১৪৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার

রাজবাড়ী-২ আসনে জমে উঠেছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা

জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে প্রচার প্রচারণার শেষ লগ্নে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। আর মাত্র তিন দিন পরই শেষ হচ্ছে এই প্রচার পর্ব। রাজবাড়ী-২ আসনে প্রচারণার শেষ সময়ে প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে শুরু করে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

এই আসনে বিএনপির প্রার্থী হারুন অর রশিদের ধানের শীষের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু। তিনি কলস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

এছাড়া ১১ দলীয় জামায়াত জোটের এনসিপির প্রার্থী সাইয়েদ জামিল শাপলা কলি প্রতীক নিয়ে এবং ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ আবদুল মালেক হাতপাখা প্রতীক নিয়ে প্রচারণায় রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা ফুটবল প্রতীক নিয়ে মাঠে আছেন। জাতীয় পার্টি, জাকের পার্টি এবং সাংস্কৃতিক মুক্তিজোটসহ মোট ৯ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

রাজবাড়ী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৫৯ হাজার ৬৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮৫ হাজার ৫৪৪ জন, নারী ভোটার ২ লক্ষ ৭৪ হাজার ১৪৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

দিনব্যাপী ধানের শীষের পক্ষে কালুখালীর রতনদিয়া, গান্ধিমারা, মদাপুর বাজার এবং বালিয়াকান্দির বহরপুর, রামদিয়া, জঙ্গল ইউনিয়নের সমাধি নগর বাজার এলাকায় ভোট প্রার্থনা করেন বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকার বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. জাহিনুর করিম, বিএনপি নেতা লিটন প্রামানিক, মোস্তাফিজুর রহমান শিমুল, ডা. টিপু, জালাল প্রামানিক, লতিফ প্রামানিকসহ বিএনপির নেতাকর্মীরা। তারা কালুখালীর রতনদিয়া, গান্ধীমারা ও মদাপুরে গণসংযোগে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow