রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ইশতেহার ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু ইশতেহার ঘোষণা করেছেন।গতকাল বিকেলে পাংশা উপজেলার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন নাসিরুল হক সাবুর ভাই এ আর মাহমুদুল হক রোজেন।ইশতেহারের অঙ্গীকারগুলো হলো: ১. শিক্ষা ও তরুণদের জন্য অঙ্গীকার, ২. নারীদের জন্য অঙ্গীকার, ৩. বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য অঙ্গীকার, ৪. পেশাজীবী ও শ্রমিকদের জন্য অঙ্গীকার, ৫. শিশুদের জন্য অঙ্গীকার, ৬. কৃষকদের জন্য অঙ্গীকার, ৭. ব্যবসায়ীদের জন্য অঙ্গীকার, ৮. অমুসলিমদের জন্য অঙ্গীকার, ৯. সার্বজনীন অঙ্গীকার।সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট এ বি এম নাজিমুদ্দিন আহাম্মেদ অভিযোগ করেন, বিএনপি প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা তাঁদের নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।এ সময় রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু, ফারজানা হক অনি, সাবেক এমপি ছদরুল আমিন হাবিব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ এবং অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু ইশতেহার ঘোষণা করেছেন।
গতকাল বিকেলে পাংশা উপজেলার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন নাসিরুল হক সাবুর ভাই এ আর মাহমুদুল হক রোজেন।
ইশতেহারের অঙ্গীকারগুলো হলো: ১. শিক্ষা ও তরুণদের জন্য অঙ্গীকার, ২. নারীদের জন্য অঙ্গীকার, ৩. বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য অঙ্গীকার, ৪. পেশাজীবী ও শ্রমিকদের জন্য অঙ্গীকার, ৫. শিশুদের জন্য অঙ্গীকার, ৬. কৃষকদের জন্য অঙ্গীকার, ৭. ব্যবসায়ীদের জন্য অঙ্গীকার, ৮. অমুসলিমদের জন্য অঙ্গীকার, ৯. সার্বজনীন অঙ্গীকার।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট এ বি এম নাজিমুদ্দিন আহাম্মেদ অভিযোগ করেন, বিএনপি প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা তাঁদের নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ সময় রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু, ফারজানা হক অনি, সাবেক এমপি ছদরুল আমিন হাবিব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ এবং অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?