রাজবাড়ীতে গভীর রাতে পান বরজে আগুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গভীর রাতে পান বরজে আগুনে ২ লক্ষাধিক টাকার ক্ষতি। সোমবার দিবাগত রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পান বরজ মালিক সুনিল কুমার পালের ছেলে প্রণব কুমার পাল বলেন, সোমবার দিবাগত গভীর রাতে আমার ৩৩ শতাংশ জমিতে দেশীয় জাতের পান বরজে দুবৃত্তরা আগুন লাগিয়ে দেয়। আমি খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে দেখি যে পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ধরণের ঘটনা পূর্বে অনেক বার ঘটেছে। তিনি আরো বলেন, গ্রামের কিছু ছেলেরা আমার পান বরজের পাশে মাদক সেবন করেন। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, পান বরজে আগুনের ঘটনার বিষয়ে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ীতে গভীর রাতে পান বরজে আগুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গভীর রাতে পান বরজে আগুনে ২ লক্ষাধিক টাকার ক্ষতি। সোমবার দিবাগত রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পান বরজ মালিক সুনিল কুমার পালের ছেলে প্রণব কুমার পাল বলেন, সোমবার দিবাগত গভীর রাতে আমার ৩৩ শতাংশ জমিতে দেশীয় জাতের পান বরজে দুবৃত্তরা আগুন লাগিয়ে দেয়। আমি খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে দেখি যে পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ধরণের ঘটনা পূর্বে অনেক বার ঘটেছে। তিনি আরো বলেন, গ্রামের কিছু ছেলেরা আমার পান বরজের পাশে মাদক সেবন করেন। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, পান বরজে আগুনের ঘটনার বিষয়ে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow