রাজবাড়ীতে পাম্পে তেল নিতে গিয়ে প্রাণ গেলো ট্রাকমালিক ও হেলপারের

রাজবাড়ীতে পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের ব্রাকপাড়া গ্রামের ট্রাকচালক সোবাহান পাটোয়ারী এবং ঢাকার ধামরাইয়ের বাসিন্দা চালকের সহকারী স্বপন মিয়া। প্রত্যক্ষদর্শী মো. সোবাহান বলেন, ডাম্প ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তেল নেওয়ার জন্য গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এসে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। অন্যদিকে ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাক সিরিয়ালে রেখে ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। এ সময় মেশিন থেকে তেল নিচ্ছিল একটি মাহিন্দ্র গাড়ি। হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে পাম্পে এসে পেছন থেকে মাহেন্দ্র গাড়িটিকে চাপা দিয়ে মাহেন্দ্রর সামনে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের

রাজবাড়ীতে পাম্পে তেল নিতে গিয়ে প্রাণ গেলো ট্রাকমালিক ও হেলপারের

রাজবাড়ীতে পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের ব্রাকপাড়া গ্রামের ট্রাকচালক সোবাহান পাটোয়ারী এবং ঢাকার ধামরাইয়ের বাসিন্দা চালকের সহকারী স্বপন মিয়া।

রাজবাড়ীতে পাম্পে তেল নিতে গিয়ে প্রাণ গেলো ট্রাকমালিক ও হেলপারের

প্রত্যক্ষদর্শী মো. সোবাহান বলেন, ডাম্প ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তেল নেওয়ার জন্য গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এসে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। অন্যদিকে ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাক সিরিয়ালে রেখে ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। এ সময় মেশিন থেকে তেল নিচ্ছিল একটি মাহিন্দ্র গাড়ি। হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে পাম্পে এসে পেছন থেকে মাহেন্দ্র গাড়িটিকে চাপা দিয়ে মাহেন্দ্রর সামনে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হারুন-অর-রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। মরদেহ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখান থেকে ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow