রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আপন ফুফা ঢাকা থেকে গ্রেপ্তার

রাজবাড়ীতে ৭ বছর বয়সী শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী মোঃ মাসুদ মন্ডল (৪০) কে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। মাসুদ মন্ডল জেলার কালুখালী উপজেলার রামদিয়া গ্রামের নওশের মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (১৮জুন) রাজবাড়ী সদর থানার এসআই মোঃ আসাদুজ্জামান, এসআই সোহেবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ডিএমপি ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে রাজবাড়ী সদর থানার সাত বছরের শিশু ধর্ষনের চেষ্টা মামলার আসামী মোঃ মাসুদ মন্ডলকে গ্রেপ্তার করেন। মামলার অভিযোগে প্রকাশ, গত বুধবার বিকেল তিনটার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা বাড়ির আঙিনায় ঘাস কাটতে যান। এই সুযোগে অভিযুক্ত মাসুদ শিশুটিকে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে যায়। পরে শিশুটি চিৎকার করলে তার মা বাড়িতে এসে ঘরের মধ্যে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তিনি ডাকচিৎকার করলে অভিযুক্ত দৌঁড়ে পালিয়ে যায়। অভিযুক্ত নিকট আত্মীয় হওয়ায় বিষয়টি গোপন রেখেছিলেন বলে জানান তারা। গত মঙ্গলবার (২ মে) বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। মাসুদ মন্ডল বর্তমানে তিনি খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী গ্রামে আদিবাসী পল্লীতে ঘর জাম

রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আপন ফুফা ঢাকা থেকে গ্রেপ্তার

রাজবাড়ীতে ৭ বছর বয়সী শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী মোঃ মাসুদ মন্ডল (৪০) কে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। মাসুদ মন্ডল জেলার কালুখালী উপজেলার রামদিয়া গ্রামের নওশের মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার (১৮জুন) রাজবাড়ী সদর থানার এসআই মোঃ আসাদুজ্জামান, এসআই সোহেবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ডিএমপি ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে রাজবাড়ী সদর থানার সাত বছরের শিশু ধর্ষনের চেষ্টা মামলার আসামী মোঃ মাসুদ মন্ডলকে গ্রেপ্তার করেন।

মামলার অভিযোগে প্রকাশ, গত বুধবার বিকেল তিনটার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা বাড়ির আঙিনায় ঘাস কাটতে যান। এই সুযোগে অভিযুক্ত মাসুদ শিশুটিকে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে যায়। পরে শিশুটি চিৎকার করলে তার মা বাড়িতে এসে ঘরের মধ্যে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তিনি ডাকচিৎকার করলে অভিযুক্ত দৌঁড়ে পালিয়ে যায়। অভিযুক্ত নিকট আত্মীয় হওয়ায় বিষয়টি গোপন রেখেছিলেন বলে জানান তারা।

গত মঙ্গলবার (২ মে) বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। মাসুদ মন্ডল বর্তমানে তিনি খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী গ্রামে আদিবাসী পল্লীতে ঘর জামাই হিসেবে বসবাস করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামীকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow