রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিমনেশিয়াম সংলগ্ন এলাকায় সংস্কার কাজ করার সময় মুক্তিযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে শ্রমিকরা মাটি খনন করতে গিয়ে এটির সন্ধান পায়। পরে বি আইনশৃঙ্খলা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জিমনেশিয়ামের পাশে মাটি কাটার কাজ করার সময় শ্রমিকদের কোদালের আঘাতে একটি ধাতব বস্তু বেরিয়ে আসে। সেটিকে মর্টারশেল হিসেবে শনাক্তের পর তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়। পরে পুলিশ ও বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এলাকাটি ঘিরে ফেলে। পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি সংলগ্ন পেছনের একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, উদ্ধার হওয়া মর্টারশেলটি দীর্ঘদিনের পুরনো। ধারণা করা হচ্ছে এটি মহান মুক্তিযুদ্ধের সময়কার। এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা থেকে সংস্কার কাজ করার সময় এ ধরনের পুরনো মর্টারশেল উদ্ধার করা হয়েছে। রাজশাহী মতিহার জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিবুল ইসলাম জানান, জননিরাপত্তার ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিমনেশিয়াম সংলগ্ন এলাকায় সংস্কার কাজ করার সময় মুক্তিযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে শ্রমিকরা মাটি খনন করতে গিয়ে এটির সন্ধান পায়। পরে বি আইনশৃঙ্খলা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জিমনেশিয়ামের পাশে মাটি কাটার কাজ করার সময় শ্রমিকদের কোদালের আঘাতে একটি ধাতব বস্তু বেরিয়ে আসে। সেটিকে মর্টারশেল হিসেবে শনাক্তের পর তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়।

পরে পুলিশ ও বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এলাকাটি ঘিরে ফেলে। পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি সংলগ্ন পেছনের একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, উদ্ধার হওয়া মর্টারশেলটি দীর্ঘদিনের পুরনো। ধারণা করা হচ্ছে এটি মহান মুক্তিযুদ্ধের সময়কার। এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা থেকে সংস্কার কাজ করার সময় এ ধরনের পুরনো মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মতিহার জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিবুল ইসলাম জানান, জননিরাপত্তার কথা বিবেচনা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়েছে।

মনির হোসেন মাহিন/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow