রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।  বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহা. আব্দুল আউয়াল, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজশাহীর ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুর, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আশিকুর রহমান, দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান মাহবুব হুসাইন প্রমুখ।  এসময় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে আরইউজের সহযোগিতা কামনা করেন। আরইউজের নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় আরইউজের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, কর্মস

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।  বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহা. আব্দুল আউয়াল, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজশাহীর ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুর, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আশিকুর রহমান, দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান মাহবুব হুসাইন প্রমুখ।  এসময় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে আরইউজের সহযোগিতা কামনা করেন। আরইউজের নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় আরইউজের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, ফুটপাত দখলমুক্তকরণ, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন। রাসিক প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আস্থা ও বিশ্বাসের সাথে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে চাই। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’ তিনি বলেন, ‘আমরা পরিবর্তন আনতে চাই, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং রাজশাহীকে আরো সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর নগরীতে রূপ দিতে চাই। আমি রাজশাহীর মানুষের জন্য কিছু করে যেতে চাই। এ কাজে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’ তিনি আরও বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র গণমাধ্যমের মাধ্যমেই উঠে আসে। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রাজশাহীর ইতিবাচক অগ্রযাত্রায় সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow