রাজশাহীতে আম সংগ্রহ শুরু, বাজারে এলো ‘গুটি’ আম

মধু মাস জ্যৈষ্ঠের প্রথম দিনেই রাজশাহীতে শুরু হয়েছে আম পাড়ার উৎসব। শুক্রবার (১৫ মে) সকাল থেকে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী গাছ থেকে ‘গুটি’ জাতের আম নামানো শুরু করেছেন চাষিরা। এর মধ্য দিয়ে মৌসুমের প্রথম আম বাজারে আসতে শুরু করেছে। নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ মেনে আম নামাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় আমচাষীরা। তাদের ভাষ্য, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আমের ফলন ভালো হয়েছে। এখন বাজারে ন্যায্যমূল্য পেলেই কৃষকের মুখে হাসি ফুটবে। জেলা প্রশাসন জানিয়েছে, চলতি মৌসুমে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গোপালভোগ আম নামানো হবে ২২ মে, লক্ষ্মণভোগ (লখনা) ও রাণী পছন্দ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া ১০ জুন এবং আম্রপালি ও ফজলি ১৫ জুন থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া আশ্বিনা ও বারি-৪ জাতের আম ৫ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই এবং ইলামতি ২০ আগস্ট নামানো হবে। ‘কাঠিমন’ ও ‘বারি-১১’ জাতের আম সারা বছর সংগ্রহ করা যাবে বলেও জানিয়েছে প্রশাসন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ

রাজশাহীতে আম সংগ্রহ শুরু, বাজারে এলো ‘গুটি’ আম

মধু মাস জ্যৈষ্ঠের প্রথম দিনেই রাজশাহীতে শুরু হয়েছে আম পাড়ার উৎসব। শুক্রবার (১৫ মে) সকাল থেকে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী গাছ থেকে ‘গুটি’ জাতের আম নামানো শুরু করেছেন চাষিরা। এর মধ্য দিয়ে মৌসুমের প্রথম আম বাজারে আসতে শুরু করেছে।

নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ মেনে আম নামাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় আমচাষীরা। তাদের ভাষ্য, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আমের ফলন ভালো হয়েছে। এখন বাজারে ন্যায্যমূল্য পেলেই কৃষকের মুখে হাসি ফুটবে।

রাজশাহীতে আম সংগ্রহ শুরু, বাজারে এলো ‘গুটি’ আম

জেলা প্রশাসন জানিয়েছে, চলতি মৌসুমে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গোপালভোগ আম নামানো হবে ২২ মে, লক্ষ্মণভোগ (লখনা) ও রাণী পছন্দ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া ১০ জুন এবং আম্রপালি ও ফজলি ১৫ জুন থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া আশ্বিনা ও বারি-৪ জাতের আম ৫ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই এবং ইলামতি ২০ আগস্ট নামানো হবে। ‘কাঠিমন’ ও ‘বারি-১১’ জাতের আম সারা বছর সংগ্রহ করা যাবে বলেও জানিয়েছে প্রশাসন।

রাজশাহীতে আম সংগ্রহ শুরু, বাজারে এলো ‘গুটি’ আম

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৯৫ মেট্রিক টন। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি ৬৮ লাখ টাকা।

প্রশাসনের নজরদারির কারণে এবারও ভোক্তারা রাসায়নিকমুক্ত ও পরিপক্ব আম পাবেন বলে আশা করা হচ্ছে।

মনির হোসেন মাহিন/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow