রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজশাহী নগরীতে নির্মাণকাজ করার সময় চারতলা থেকে পড়ে সাব্বির আহমেদ (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর শালবাগান এলাকারা সিটি গ্যারেজের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির আহমেদের বাড়ি নগরীর মাল্দা কলোনীর শিল্পীপাড়া এলাকায়। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। পরিবারের সদস্যদের সঙ্গে নগরীতেই বসবাস করতেন। চন্দিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল থেকে সাব্বির তার ভাইয়ের সঙ্গে ভবনের চারতলায় নির্মাণকাজ করছিলেন। কাজের একপর্যায়ে বেলা ১১টার দিকে চারতলায় একটি টেবিল ঘোরানোর সময় তিনি ভারসাম্য হারিয়ে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাখাওয়াত হোসেন/এনএইচআর/এএসএম

রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজশাহী নগরীতে নির্মাণকাজ করার সময় চারতলা থেকে পড়ে সাব্বির আহমেদ (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর শালবাগান এলাকারা সিটি গ্যারেজের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির আহমেদের বাড়ি নগরীর মাল্দা কলোনীর শিল্পীপাড়া এলাকায়। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। পরিবারের সদস্যদের সঙ্গে নগরীতেই বসবাস করতেন।

চন্দিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল থেকে সাব্বির তার ভাইয়ের সঙ্গে ভবনের চারতলায় নির্মাণকাজ করছিলেন। কাজের একপর্যায়ে বেলা ১১টার দিকে চারতলায় একটি টেবিল ঘোরানোর সময় তিনি ভারসাম্য হারিয়ে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাখাওয়াত হোসেন/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow