রাজশাহীতে প্রথমদিনে জমজমাট ইফতার বাজার

রমজানের প্রথম দিনে রাজশাহীর ইফতার বাজারে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়। নগরীর সাহেববাজার, নিউমার্কেট, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় দুপুর থেকে ইফতার সামগ্রী কেনাবেচা শুরু হলেও বিকেলে জমে ওঠে পুরোপুরি। ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, মুড়ি-মাখা, খেজুরসহ নানা ধরনের ঐতিহ্যবাহী ইফতার আইটেমে ভরে ওঠে দোকানগুলো। বিক্রেতারা জানান, প্রথমদিন হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবারের চাহিদা ছিল চোখে পড়ার মতো। অনেক দোকানে বিকেল গড়ানোর আগে কিছু জনপ্রিয় আইটেম শেষ হয়ে যায়। ব্যবসায়ীরা আশা করছেন, রমজানজুড়ে এমন ক্রেতা সমাগম অব্যাহত থাকলে তাদের ব্যবসা ভালো হবে। তবে ক্রেতাদের দাবি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। সাহেববাজার এলাকার ইফতার বিক্রেতা আব্দুল করিম বলেন, রমজানের প্রথম দিন থেকে ভালো বেচাকেনা হচ্ছে। বিকেলের পর থেকে প্রচুর চাপ ছিল। আশা করছি পুরো মাসই এমন ভালো যাবে। নিউমার্কেট এলাকার আরেক বিক্রেতা রাশেদুল ইসলাম বলেন, কাঁচামালের দাম কিছুটা বেশি থাকলেও ক্রেতারা ইফতার সামগ্রী কিনতে পিছপা হচ্ছেন না। আমরা চেষ্টা

রাজশাহীতে প্রথমদিনে জমজমাট ইফতার বাজার

রমজানের প্রথম দিনে রাজশাহীর ইফতার বাজারে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়। নগরীর সাহেববাজার, নিউমার্কেট, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় দুপুর থেকে ইফতার সামগ্রী কেনাবেচা শুরু হলেও বিকেলে জমে ওঠে পুরোপুরি।

ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, মুড়ি-মাখা, খেজুরসহ নানা ধরনের ঐতিহ্যবাহী ইফতার আইটেমে ভরে ওঠে দোকানগুলো।

বিক্রেতারা জানান, প্রথমদিন হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবারের চাহিদা ছিল চোখে পড়ার মতো। অনেক দোকানে বিকেল গড়ানোর আগে কিছু জনপ্রিয় আইটেম শেষ হয়ে যায়।

রাজশাহীতে প্রথমদিনে জমজমাট ইফতার বাজার

ব্যবসায়ীরা আশা করছেন, রমজানজুড়ে এমন ক্রেতা সমাগম অব্যাহত থাকলে তাদের ব্যবসা ভালো হবে। তবে ক্রেতাদের দাবি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

সাহেববাজার এলাকার ইফতার বিক্রেতা আব্দুল করিম বলেন, রমজানের প্রথম দিন থেকে ভালো বেচাকেনা হচ্ছে। বিকেলের পর থেকে প্রচুর চাপ ছিল। আশা করছি পুরো মাসই এমন ভালো যাবে।

নিউমার্কেট এলাকার আরেক বিক্রেতা রাশেদুল ইসলাম বলেন, কাঁচামালের দাম কিছুটা বেশি থাকলেও ক্রেতারা ইফতার সামগ্রী কিনতে পিছপা হচ্ছেন না। আমরা চেষ্টা করছি মান ঠিক রেখে বিক্রি করতে। ক্রেতারাও ইফতার বাজার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

রাজশাহীতে প্রথমদিনে জমজমাট ইফতার বাজার

নগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা সোহেল রানা বলেন, প্রথম দিনে বাজারে অনেক বৈচিত্র্য দেখা গেছে। তবে কিছু জিনিসের দাম একটু বেশি মনে হয়েছে।

আরেক ক্রেতা নুসরাত জাহান বলেন, ইফতারের সময় পরিবার নিয়ে বিভিন্ন আইটেম খেতে ভালো লাগে। তাই বাজারে এসে নিজের পছন্দমতো কিনে নিচ্ছি। পরিবেশও বেশ ভালো লেগেছে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow