রাজশাহীতে বিএনপির ৪ জয়, জামায়াত ২ আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টা ১০ মিনিটের দিকে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতের প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক মোহাম্মদ শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের প্রার্থী মো. আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট। রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী মো

রাজশাহীতে বিএনপির ৪ জয়, জামায়াত ২ আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টা ১০ মিনিটের দিকে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতের প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট।

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক মোহাম্মদ শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের প্রার্থী মো. আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী মো. আব্দুল বারী সরদার ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বিএনপির প্রার্থী ডি.এম.ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির জেলা আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের প্রার্থী মো. নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।

সামগ্রিক ফলাফলে দেখা যায়, রাজশাহীর অধিকাংশ আসনে বিএনপি বিজয়ী হয়ে জেলায় তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে। তবে দুটি আসনে জয় পেয়ে জামায়াতও উল্লেখযোগ্য রাজনৈতিক উপস্থিতির জানান দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow