রাজশাহীতে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টা তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ২৩ জন শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন। চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে মোট ৪৮ জন শিশু মারা গেল। সোমবার (৮ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে রামেকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন রোগী। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরও বলেন, হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow