রাণীশংকৈলে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় একজন এবং রাতে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে আরেকজন প্রাণ হারান। নিহতরা হলেন, পৌর শহরের বন্দর হাটখোলা এলাকার কাপড় ব্যবসায়ী অজিত কুমার সাহার ছেলে আনন্দ কুমার সাহা (৪৫) এবং করনাইট কুমারগঞ্জ এলাকার তাহেরুল ইসলামের ছেলে ও নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রেজোয়ান হোসেন (১৪)। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আনন্দ কুমার সাহা মোটরসাইকেলযোগে উপজেলার বলিদ্বারা সড়কের নলদিঘী এলাকার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। অন্যদিকে, শুক্রবার রাতে রাণীশংকৈলে হঠাৎ কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় প্রবল বাতাসে উপজেলার করনাইট কুমারগঞ্জ এলাকায় একটি বসতঘরের দেয়াল ধসে পড়ে। ঘরের ভেতর থাকা সপ্তম শ্রেণির ছাত্র রেজোয়ান হোসেন দেয়ালচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায়।  স্থ

রাণীশংকৈলে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় একজন এবং রাতে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে আরেকজন প্রাণ হারান। নিহতরা হলেন, পৌর শহরের বন্দর হাটখোলা এলাকার কাপড় ব্যবসায়ী অজিত কুমার সাহার ছেলে আনন্দ কুমার সাহা (৪৫) এবং করনাইট কুমারগঞ্জ এলাকার তাহেরুল ইসলামের ছেলে ও নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রেজোয়ান হোসেন (১৪)। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আনন্দ কুমার সাহা মোটরসাইকেলযোগে উপজেলার বলিদ্বারা সড়কের নলদিঘী এলাকার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। অন্যদিকে, শুক্রবার রাতে রাণীশংকৈলে হঠাৎ কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় প্রবল বাতাসে উপজেলার করনাইট কুমারগঞ্জ এলাকায় একটি বসতঘরের দেয়াল ধসে পড়ে। ঘরের ভেতর থাকা সপ্তম শ্রেণির ছাত্র রেজোয়ান হোসেন দেয়ালচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায়।  স্থানীয়রা জানান, আকস্মিক ঝড়ের তীব্রতায় উপজেলার অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়েছে এবং বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই দিনে দুইজনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow