রাতভর পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ
রাতভর পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইটকে উদ্ধৃত করে সোমবার (১৩ জুলাই) বিবিসি ভেরিফাই জানিয়েছে, গতকাল সন্ধ্যার পর থেকে নিজেদের লাইভ লোকেশন দেখিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি। তবে অন্য কিছু জাহাজ তাদের ট্রান্সমিটার বন্ধ রেখে প্রণালিটি অতিক্রম করে থাকতে পারে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এরপর ইরান সরকারের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অবৈধ চলাচলের কারণে বর্তমানে এই জলপথ বন্ধ রয়েছে। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলার-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার তেলবাহী জাহাজ (ট্যাঙ্কার), বাল্ক ক্যারিয়ার এবং কার্গো জাহাজসহ মোট আটটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর আগে শনিবার এই সংখ্যা ছিল ২১টি এবং শুক্রবার ছ
রাতভর পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইটকে উদ্ধৃত করে সোমবার (১৩ জুলাই) বিবিসি ভেরিফাই জানিয়েছে, গতকাল সন্ধ্যার পর থেকে নিজেদের লাইভ লোকেশন দেখিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি। তবে অন্য কিছু জাহাজ তাদের ট্রান্সমিটার বন্ধ রেখে প্রণালিটি অতিক্রম করে থাকতে পারে।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এরপর ইরান সরকারের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অবৈধ চলাচলের কারণে বর্তমানে এই জলপথ বন্ধ রয়েছে।
সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলার-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার তেলবাহী জাহাজ (ট্যাঙ্কার), বাল্ক ক্যারিয়ার এবং কার্গো জাহাজসহ মোট আটটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর আগে শনিবার এই সংখ্যা ছিল ২১টি এবং শুক্রবার ছিল ১৪টি।
রোববার প্রণালী অতিক্রম করা ওই আটটি জাহাজের মধ্যে মাত্র দুটি তাদের লাইভ লোকেশন দেখিয়েছিল। তবে এই দুটি জাহাজই ইরানি কর্তৃপক্ষের ঘোষণার আগেই প্রণালিটি অতিক্রম করে।
কেপলারের নথিভুক্ত বাকি ছয়টি জাহাজ ডার্ক মোডে চলাচল করেছে অর্থাৎ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় তারা নিজেদের অবস্থান সরাসরি দেখায়নি।
What's Your Reaction?