রাতে কেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশ, বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক

জোরপূর্বক ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে ১৩ জনকে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতাকর্মী জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাদের আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা ও সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ। এ সময় বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। আটকদের মধ্যে বিএনপির ৭ জন ও জামায়াতে ইসলামীর ৯ জন রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা আর

রাতে কেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশ, বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক

জোরপূর্বক ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তাদের মধ্যে ১৩ জনকে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতাকর্মী জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাদের আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা ও সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ। এ সময় বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। আটকদের মধ্যে বিএনপির ৭ জন ও জামায়াতে ইসলামীর ৯ জন রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ১৩ জনকে জরিমানা করা হয়েছে। অন্য তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow