রাতে চুরির অভিযোগ, সকালে মিলল যুবকের ফাঁস লাগানো মরদেহ

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ আগস্ট) সকালে রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারী পাড়ার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। নিহতের স্বজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে প্রতিবেশীর (সম্পর্কে আপন চাচি) একটি মাটির ব্যাংক চুরি হয়। এ ঘটনায় রোববার রাতে চাচা-চাচি সাগরকে চোর আখ্যা দিয়ে অভিযুক্ত করেন, যা নিয়ে পরিবারে চরম মনস্তাত্ত্বিক চাপ ও বিরোধ সৃষ্টি হয়। চুরির এই অপবাদে লজ্জিত ও চরম হতাশ হয়ে সাগর রোববার রাতের কোনো এক সময় নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে ধারণা করছে তার পরিবার। নিহতের বাবা আমীর হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ডাকাডাকি করেও সাগরের সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করেন। পরে ভেতরে সাগরের নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। ফাঁস দেওয়া গামছাটি পুরোনো হওয়ায় তা ছিঁড়ে লাশটি খাটের ওপর পড়ে যায় বলে তারা ধারণা করছেন। পরবর্তীতে উপস্থিত লোকজনের

রাতে চুরির অভিযোগ, সকালে মিলল যুবকের ফাঁস লাগানো মরদেহ

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ আগস্ট) সকালে রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারী পাড়ার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের স্বজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে প্রতিবেশীর (সম্পর্কে আপন চাচি) একটি মাটির ব্যাংক চুরি হয়। এ ঘটনায় রোববার রাতে চাচা-চাচি সাগরকে চোর আখ্যা দিয়ে অভিযুক্ত করেন, যা নিয়ে পরিবারে চরম মনস্তাত্ত্বিক চাপ ও বিরোধ সৃষ্টি হয়। চুরির এই অপবাদে লজ্জিত ও চরম হতাশ হয়ে সাগর রোববার রাতের কোনো এক সময় নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে ধারণা করছে তার পরিবার।

নিহতের বাবা আমীর হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ডাকাডাকি করেও সাগরের সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করেন। পরে ভেতরে সাগরের নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। ফাঁস দেওয়া গামছাটি পুরোনো হওয়ায় তা ছিঁড়ে লাশটি খাটের ওপর পড়ে যায় বলে তারা ধারণা করছেন। পরবর্তীতে উপস্থিত লোকজনের সহায়তায় মরদেহ ঘরের সামনের রুমে নিয়ে আসা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ফাঁসে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow