রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার রাতের আঁধারে ভোটকেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন জাগো নিউজকে বলেন, বিষয়টি জানা নেই। তারপরও এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিষয়টি নিশ্চিত করে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা রওশনা জাহান জাগো নিউজকে বলেন, রাতের আঁধারে এভাবে ভোটকেন্দ্রে প্রবেশের কোনো নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পরিবর্তন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এন কে বি নয়ন/ইএ/জেআইএম
ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার রাতের আঁধারে ভোটকেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন জাগো নিউজকে বলেন, বিষয়টি জানা নেই। তারপরও এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা রওশনা জাহান জাগো নিউজকে বলেন, রাতের আঁধারে এভাবে ভোটকেন্দ্রে প্রবেশের কোনো নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পরিবর্তন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন কে বি নয়ন/ইএ/জেআইএম
What's Your Reaction?