রাতের আঁধারে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো যুবলীগ

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আঁধারে ব্যানার টাঙিয়েছে যুবলীগ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় সদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনের অংশে একটি ব্যানার ঝুলিয়ে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন কয়েকজন। স্থানীয়রা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা এই কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। সোমবার দিনগত গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নির্দেশনায় কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে চলে যান কয়েকজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিন ব্যক্তি একটি ব্যানার ভবনের গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেন। এসময় তারা কয়েক সেকেন্ডের একটি স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। আসলে এটি গুজব। ব্যানার টাঙানোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

রাতের আঁধারে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো যুবলীগ

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আঁধারে ব্যানার টাঙিয়েছে যুবলীগ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় সদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনের অংশে একটি ব্যানার ঝুলিয়ে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন কয়েকজন।

স্থানীয়রা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা এই কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। সোমবার দিনগত গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নির্দেশনায় কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে চলে যান কয়েকজন।

রাতের আঁধারে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো যুবলীগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিন ব্যক্তি একটি ব্যানার ভবনের গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেন। এসময় তারা কয়েক সেকেন্ডের একটি স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। আসলে এটি গুজব। ব্যানার টাঙানোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow