রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবন্ধী কৃষক আলমগীর হোসেনের এক বিঘা জমির শতাধিক লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে শৈলকুপা উপজেলার গোকুলনগর উত্তরপাড়া ফসলের মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার গভীর রাতে কে বা কারা এসব লাউগাছ কেটে দিয়েছে। যত্নে লাগানো লাউগাছের এমন ক্ষতি দেখে লোকসানের চিন্তায় মুষড়ে পড়েছেন কৃষক আলমগীর হোসেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কৃষক আলমগীর হোসেন জানান, দুই মাস আগে এক বিঘা জমিতে শতাধিক লাউগাছ লাগান তিনি। এক মাস পরেই গাছে লাউ ধরা শুরু করে। গত ২৪ দিনে প্রায় ৫০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন কৃষক আলমগীর। এরই মধ্যে গত রাতে কে বা কারা সেসব গাছ কেটে দেয়। এতে চরম লোকসানে পড়েছেন ওই কৃষক। এ ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন শৈলকুপা থানার তমালতলা পুলিশ ক্যাম্পের একটি টিম। স্থানীয় হারুন অর রশিদ হেলাল বলেন, ‘মানুষ কীভাবে একজন কৃষকের ফসলের ক্ষতি করতে পারে? এটা অত্যন্ত অমানবিক একটি কাজ। ফসলের সঙ্গে শত্রুতা জীব হত্যার শামিল। আমরা এ ঘটনায় দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।’ ভুক্তভোগী কৃষক আলমগীর হোসেন বলেন, ক্ষেতে কয়েকশ
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবন্ধী কৃষক আলমগীর হোসেনের এক বিঘা জমির শতাধিক লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে শৈলকুপা উপজেলার গোকুলনগর উত্তরপাড়া ফসলের মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার গভীর রাতে কে বা কারা এসব লাউগাছ কেটে দিয়েছে। যত্নে লাগানো লাউগাছের এমন ক্ষতি দেখে লোকসানের চিন্তায় মুষড়ে পড়েছেন কৃষক আলমগীর হোসেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
কৃষক আলমগীর হোসেন জানান, দুই মাস আগে এক বিঘা জমিতে শতাধিক লাউগাছ লাগান তিনি। এক মাস পরেই গাছে লাউ ধরা শুরু করে। গত ২৪ দিনে প্রায় ৫০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন কৃষক আলমগীর। এরই মধ্যে গত রাতে কে বা কারা সেসব গাছ কেটে দেয়। এতে চরম লোকসানে পড়েছেন ওই কৃষক।
এ ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন শৈলকুপা থানার তমালতলা পুলিশ ক্যাম্পের একটি টিম।
স্থানীয় হারুন অর রশিদ হেলাল বলেন, ‘মানুষ কীভাবে একজন কৃষকের ফসলের ক্ষতি করতে পারে? এটা অত্যন্ত অমানবিক একটি কাজ। ফসলের সঙ্গে শত্রুতা জীব হত্যার শামিল। আমরা এ ঘটনায় দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।’
ভুক্তভোগী কৃষক আলমগীর হোসেন বলেন, ক্ষেতে কয়েকশ লাউগাছ ছিল। সব গাছে কয়েক হাজার লাউ ধরেছে। গত তিন সপ্তাহে প্রায় ৬০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। শত্রুতা করে কে বা কারা আমরা সব লাউগাছ কেটে দিয়েছে। আমার একটি হাত অচল। সংসার চালাব কী দিয়ে? আমি সঠিক বিচার চাই।
শৈলকুপা উপজেলার তমালতলা পুলিশ ক্যাম্পের এএসআই শামিনুর রহমান বলেন, লাউগাছ কেটে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী কৃষক ও প্রতিবেশী কৃষকদের সঙ্গে কথাবার্তা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
What's Your Reaction?