রাতের আঁধারে ৩ বিঘা জমির কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে ছয় কৃষকের প্রায় তিন বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষকরা। শনিবার (১৫ আগস্ট) উপজেলার চরগোয়াল গ্রামে এ ঘটনা ঘটে। সকালে মাঠে গিয়ে কলাগাছ কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা।  স্থানীয়রা জানান, চরগোয়াল গ্রামের কৃষক আব্দুল গনি, মাহফুজ, জিল্লুর, পল্টু মিয়া, আলফাজ ও রিপন প্রায় তিন বিঘা জমিতে কলার চাষ করেছিলেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে দুর্বৃত্তরা কৃষকদের জমিতে প্রবেশ করে প্রতিটি কলাগাছ কেটে দেয়। সকালে বিষয়টি জানাজানি হয়।  ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, জমি বর্গা নিয়ে ঋণ করে কলার বাগান করেছিলেন তারা। গাছগুলোতে ফলন আসার সময় এমন ঘটনা ঘটায় তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা জানেন না বলেও জানান কৃষকরা। একইসঙ্গে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোরশেদ চৌধুরী জানান, চরগোয়াল গ্রামের ছয় কৃষকের প্রায় তিন বিঘা জমির কলাগাছ রাতের আঁধারে কেটে দেওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষ

রাতের আঁধারে ৩ বিঘা জমির কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা
মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে ছয় কৃষকের প্রায় তিন বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষকরা। শনিবার (১৫ আগস্ট) উপজেলার চরগোয়াল গ্রামে এ ঘটনা ঘটে। সকালে মাঠে গিয়ে কলাগাছ কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা।  স্থানীয়রা জানান, চরগোয়াল গ্রামের কৃষক আব্দুল গনি, মাহফুজ, জিল্লুর, পল্টু মিয়া, আলফাজ ও রিপন প্রায় তিন বিঘা জমিতে কলার চাষ করেছিলেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে দুর্বৃত্তরা কৃষকদের জমিতে প্রবেশ করে প্রতিটি কলাগাছ কেটে দেয়। সকালে বিষয়টি জানাজানি হয়।  ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, জমি বর্গা নিয়ে ঋণ করে কলার বাগান করেছিলেন তারা। গাছগুলোতে ফলন আসার সময় এমন ঘটনা ঘটায় তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা জানেন না বলেও জানান কৃষকরা। একইসঙ্গে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোরশেদ চৌধুরী জানান, চরগোয়াল গ্রামের ছয় কৃষকের প্রায় তিন বিঘা জমির কলাগাছ রাতের আঁধারে কেটে দেওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow