রানআউট কাণ্ডে শাস্তি পেলেন সালমান আগা

দ্বিতীয় একদিনের ম্যাচে রান আউট হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেয়েছেন পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগা। মেহেদী হাসান মিরাজের কাছে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরার সময় গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মেরেছিলেন সালমান।   বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে, সালমান পপিং ক্রিজের বাইরে থাকা অবস্থায় মিরাজকে বল কুড়িয়ে দিতে উদ্যত হয়েছিলেন। কিন্তু মিরাজ সুযোগ পেয়ে তাকে রান আউট করেন। ব্যক্তিগত ৬৪ রানে আউট হয়ে সাজঘরে ফেরার সময় ক্ষোভ প্রকাশ করেন সালমান। এসময় গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন এই পাকিস্তানি ব্যাটার। সেইসঙ্গে চেহারায়ও ছিল স্পষ্ট বিরক্তি। এ ঘটনায় ম্যাচ রেফারি তাকে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন। সালমান অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সালমান অবশ্য এখনও মানছেন, মিরাজের রান আউট করা উচিৎ হয়নি। আইসিসির আইনের তোয়াক্কা না করে তার যুক্তি, ‘কেউ চাইলে সবসময় নিয়ম অনুসরণ করে চলতে পারে। তবে যদি স্পোর্টসম্যান স্পিরিটের কথা ভাবতে হয়, স্পোর্টসম্যান স্পিরিট সবার আগে থাকবে, যে পরিস্থিতিই হোক না কেন। সে যা করেছে তা ঠিক আছে, আইনে আছে

রানআউট কাণ্ডে শাস্তি পেলেন সালমান আগা

দ্বিতীয় একদিনের ম্যাচে রান আউট হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেয়েছেন পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগা। মেহেদী হাসান মিরাজের কাছে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরার সময় গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মেরেছিলেন সালমান।  

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে, সালমান পপিং ক্রিজের বাইরে থাকা অবস্থায় মিরাজকে বল কুড়িয়ে দিতে উদ্যত হয়েছিলেন। কিন্তু মিরাজ সুযোগ পেয়ে তাকে রান আউট করেন।

ব্যক্তিগত ৬৪ রানে আউট হয়ে সাজঘরে ফেরার সময় ক্ষোভ প্রকাশ করেন সালমান। এসময় গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন এই পাকিস্তানি ব্যাটার। সেইসঙ্গে চেহারায়ও ছিল স্পষ্ট বিরক্তি। এ ঘটনায় ম্যাচ রেফারি তাকে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন। সালমান অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
সালমান অবশ্য এখনও মানছেন, মিরাজের রান আউট করা উচিৎ হয়নি।

আইসিসির আইনের তোয়াক্কা না করে তার যুক্তি, ‘কেউ চাইলে সবসময় নিয়ম অনুসরণ করে চলতে পারে। তবে যদি স্পোর্টসম্যান স্পিরিটের কথা ভাবতে হয়, স্পোর্টসম্যান স্পিরিট সবার আগে থাকবে, যে পরিস্থিতিই হোক না কেন। সে যা করেছে তা ঠিক আছে, আইনে আছে। তার জায়গায় সে সঠিক। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি হলে এখানে ভিন্ন কিছু করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকেই প্রাধান্য দিতাম।’

এদিকে মেহেদী হাসান মিরাজ ম্যাচের শেষে আউট প্রসঙ্গে বলেন, ‘সে পপিং ক্রিজের বাইরে ছিল, আমি বল খুঁজছিলাম। আমি যদি রান আউট মিস করতাম ও আরও রানের পেছনে ছুটত। আমি শুধু এটাই ভেবেছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow