রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের খালের পানিতে ডুবে ইয়াসিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন (২) ওই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঘরের ভেতর খেলছিল ইয়াসিন। এ সময় তার মা রান্নার কাজ করছিলেন। কিছুসময় পর ঘরে গিয়ে ইয়াসিনকে বিছানায় না দেখতে পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে তারা বাড়ির পাশের খালে ইয়াসিনকে ভাসতে দেখে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির মরদেহ আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি।