রাবার বুলেট ছাড়া আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে না পুলিশ : খুলনা রেঞ্জের ডিআইজি

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম বলেছেন, পুলিশবাহিনী সিদ্ধান্ত নিয়েছে আমাদের কোনো সদস্য রাবার বুলেট ছাড়া অন্যকোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে না। রাবার বুলেটে কারো মৃত্যুর কোনো ঝুঁকি নেই।  কারো মৃত্যু আমাদের কাম্য নয়। আমারা ভোটকেন্দ্রে নিরাপত্তা দিয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে কাজ করব। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নড়াইল জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআইজি মো. রেজাউল হক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশবাহিনী প্রস্তুত রয়েছে। কোনো দুর্বৃত্ত ভোটকেন্দ্রে অরাজকতা সৃষ্টি করতে এলে কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, আমাদের পছন্দের কোনো প্রার্থী নেই। আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। আমাদের কোনো সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  কামরুজ্জামান, অতিরিক্ত পুল

রাবার বুলেট ছাড়া আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে না পুলিশ : খুলনা রেঞ্জের ডিআইজি
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম বলেছেন, পুলিশবাহিনী সিদ্ধান্ত নিয়েছে আমাদের কোনো সদস্য রাবার বুলেট ছাড়া অন্যকোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে না। রাবার বুলেটে কারো মৃত্যুর কোনো ঝুঁকি নেই।  কারো মৃত্যু আমাদের কাম্য নয়। আমারা ভোটকেন্দ্রে নিরাপত্তা দিয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে কাজ করব। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নড়াইল জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআইজি মো. রেজাউল হক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশবাহিনী প্রস্তুত রয়েছে। কোনো দুর্বৃত্ত ভোটকেন্দ্রে অরাজকতা সৃষ্টি করতে এলে কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, আমাদের পছন্দের কোনো প্রার্থী নেই। আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। আমাদের কোনো সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রশিদ লাবলু প্রমুখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow