রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ (মডেল ইউনাইটেড নেশনস) সম্মেলন শুরু হয়েছে।  বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (আরইউমুনা)-এর আয়োজনে এ সম্মেলনের উদ্বোধন হয়। এ সম্মেলন চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। সম্মেলনে দেশ-বিদেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। এবারের প্রতিপাদ্য— ‘বৈশ্বিক বহুমুখীকরণের প্রেক্ষাপটে ন্যায়সঙ্গত বাজারনীতি কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক জবাবদিহিতা প্রতিষ্ঠা’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন। তিনি বলেন, এ ধরনের সম্মেলন শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা আটটি কমিটিতে বিভক্ত হয়ে বাজারনীতি, অর্থনৈতিক জবাবদিহিতা এবং সমসাময়িক বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রোহান বলেন, এ ধরনের আয়োজন আন্তর্জাতিক বিষয়ে দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। পাশাপাশি এটি অংশগ্রহণকারীদের মধ্যে যোগাযোগের ক্ষে

রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ (মডেল ইউনাইটেড নেশনস) সম্মেলন শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (আরইউমুনা)-এর আয়োজনে এ সম্মেলনের উদ্বোধন হয়। এ সম্মেলন চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।

সম্মেলনে দেশ-বিদেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। এবারের প্রতিপাদ্য— ‘বৈশ্বিক বহুমুখীকরণের প্রেক্ষাপটে ন্যায়সঙ্গত বাজারনীতি কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক জবাবদিহিতা প্রতিষ্ঠা’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন। তিনি বলেন, এ ধরনের সম্মেলন শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা আটটি কমিটিতে বিভক্ত হয়ে বাজারনীতি, অর্থনৈতিক জবাবদিহিতা এবং সমসাময়িক বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রোহান বলেন, এ ধরনের আয়োজন আন্তর্জাতিক বিষয়ে দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। পাশাপাশি এটি অংশগ্রহণকারীদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রও সম্প্রসারিত করে।

আরইউমুনার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম জানান, সম্মেলনে মোট আটটি কমিটি পরিচালিত হচ্ছে এবং প্রতিটি কমিটির আলোচ্য বিষয় মূল প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরইউমুনার উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলামসহ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow