রাবিতে পোষ্য কোটা ফেরাতে ফেসবুকে আন্দোলনের ডাক কর্মকর্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবারও পোষ্য কোটা পুনর্বহালের দাবি জানিয়ে ফেসবুকে এক ভিডিও বার্তায় আন্দোলনের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা। শুক্রবার (২২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ পরিবারের সবাইকে প্রধান ফটকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি। আন্দোলনের ডাক দেওয়া ওই কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক বোরহান উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের একজন নেতা। ভিডিও বার্তায় বোরহান উদ্দিন বলেন, ‌‘বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ পরিবারের সবাইকে আগামীকাল (শুক্রবার) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হেড অফিসে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের এক দফা এক দাবির মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুবিধার জন্য শিক্ষকদের সুদৃষ্টি আকর্ষণ করছি। যারা আমাদের হুমকি-ধমকি দিচ্ছে, তাদের শুভবুদ্ধির উদয় হোক। বিশ্ববিদ্যালয়ে আমাদের চাকরির মেয়াদ শেষের পথে। এখন আমরা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা ফিরে পেতে চাই। এজন্য সব ধরনের বাধা আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিহত করবো।’ তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করতে দেখা যা

রাবিতে পোষ্য কোটা ফেরাতে ফেসবুকে আন্দোলনের ডাক কর্মকর্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবারও পোষ্য কোটা পুনর্বহালের দাবি জানিয়ে ফেসবুকে এক ভিডিও বার্তায় আন্দোলনের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা।

শুক্রবার (২২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ পরিবারের সবাইকে প্রধান ফটকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।

আন্দোলনের ডাক দেওয়া ওই কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক বোরহান উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের একজন নেতা।

ভিডিও বার্তায় বোরহান উদ্দিন বলেন, ‌‘বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ পরিবারের সবাইকে আগামীকাল (শুক্রবার) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হেড অফিসে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের এক দফা এক দাবির মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুবিধার জন্য শিক্ষকদের সুদৃষ্টি আকর্ষণ করছি। যারা আমাদের হুমকি-ধমকি দিচ্ছে, তাদের শুভবুদ্ধির উদয় হোক। বিশ্ববিদ্যালয়ে আমাদের চাকরির মেয়াদ শেষের পথে। এখন আমরা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা ফিরে পেতে চাই। এজন্য সব ধরনের বাধা আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিহত করবো।’

তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করতে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারকে।

‘পোষ্য কোটা কখনোই ফেরত আসবে না’—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘পোষ্য কোটা ফেরত আনার আলাপ করলে আমার বাপকেও ছাড় দেবো না। কোটার পক্ষে থাকা শিক্ষক প্রো-ভিসি হয়েছেন, সেটা সরকারের ইচ্ছা। কোটা ফেরত আসবে না—এটা শিক্ষার্থীদের ইচ্ছা, এখানেই আলাপ শেষ।’

এর আগে পোষ্য কোটার পক্ষে শিক্ষক-কর্মকর্তারা অবস্থান নিলে তা বহাল করা হয়। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতবছরের ২০ সেপ্টেম্বর পোষ্য কোটা পুনরায় বাতিল করা হয়।

এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow