রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. ফরিদুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আমাদের কাছে এখনো প্রজ্ঞাপন আসেনি। তবে আমরা জানতে পেরেছি নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুতই নতুন উপাচার্যকে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম বলেন, দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তবে অফিসিয়াল প্রজ্ঞাপন এখনো হাতে পাইনি। ড. ফরিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাবের সদস্য হিসেবে আছেন। ২০২২ সালে তিনি ব্যবসা অনুষদের ডিন হিসেবে বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন ও ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। শিক্ষাজীবনে তিনি ১৯৮৯ সালে মার্কেটিং বিভাগ থেকে অনার্স ও ১৯৯০ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ২০১৩ সালে তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, ২০০৬ সালে সুইডেনের গুট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আমাদের কাছে এখনো প্রজ্ঞাপন আসেনি। তবে আমরা জানতে পেরেছি নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুতই নতুন উপাচার্যকে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।
প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম বলেন, দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তবে অফিসিয়াল প্রজ্ঞাপন এখনো হাতে পাইনি।
ড. ফরিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাবের সদস্য হিসেবে আছেন। ২০২২ সালে তিনি ব্যবসা অনুষদের ডিন হিসেবে বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন।
১৯৯৬ সালে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন ও ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। শিক্ষাজীবনে তিনি ১৯৮৯ সালে মার্কেটিং বিভাগ থেকে অনার্স ও ১৯৯০ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়া ২০১৩ সালে তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, ২০০৬ সালে সুইডেনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। এমনকি গবেষণায় কাজেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
What's Your Reaction?