রাবির প্রধান ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার টানিয়ে দিয়েছে কে বা কারা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যানারটির ছবি ছড়িয়ে পড়ে। তবে ব্যানারটি কারা টানিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ব্যানারটিতে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখতে পাওয়া যায়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বর্তমান বিজয় ২৪) হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম হাসানের নাম উল্লেখ রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জাগো নিউজকে বলেন, ‌‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করা হচ্ছে। সেখানে দেখা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে দুই যুবক প্রধান ফটকের দেওয়ালে তড়িঘড়ি করে একটি ব্যানার টানায়। এরপর তারা মোবাইল ফোনে সেটির ছবি তোলে এবং ব্যানারটি খুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আমরা বিষয়টা পুলিশকে জানিয়েছি।’ এসআর

রাবির প্রধান ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার টানিয়ে দিয়েছে কে বা কারা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যানারটির ছবি ছড়িয়ে পড়ে। তবে ব্যানারটি কারা টানিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

ব্যানারটিতে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখতে পাওয়া যায়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বর্তমান বিজয় ২৪) হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম হাসানের নাম উল্লেখ রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জাগো নিউজকে বলেন, ‌‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করা হচ্ছে। সেখানে দেখা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে দুই যুবক প্রধান ফটকের দেওয়ালে তড়িঘড়ি করে একটি ব্যানার টানায়। এরপর তারা মোবাইল ফোনে সেটির ছবি তোলে এবং ব্যানারটি খুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আমরা বিষয়টা পুলিশকে জানিয়েছি।’

এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow