রাম চরণের সংসারে আনন্দের জোয়ার, এলো জমজ সন্তান

দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ বাবা হয়েছেন। তার স্ত্রী উপাসনা সদ্য যমজ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের ঘরে এসেছে এক ছেলে ও এক মেয়ে। এই আনন্দের খবর নিশ্চিত করেছেন রাম চরণের বাবা চিরঞ্জীবী। তিনি বলেন, মা ও দুই নবজাতক তিনজনই সুস্থ আছেন। চিরঞ্জীবী জানান, এই নতুন আগমনে পরিবারে দ্বিগুণ আনন্দের মুহূর্ত এসেছে। সামাজিক মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়ে সবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পোস্টে তিনি লেখেন, ‌‘এটি আমাদের পরিবারের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত। সকলের ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য কৃতজ্ঞ।’ প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরে দিয়েছেন। সবাই নবজাতকদের জন্য আশীর্বাদ জানাচ্ছেন। রাম চরণ ও উপাসনার সম্পর্ক বহু বছরের। ২০১১ সালের ডিসেম্বরে তাদের বাগদান হয় এবং ২০১২ সালের জুনে হায়দরাবাদে জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। উপাসনা হলেন অ্যাপোলো চ্যারিটির ভাইস-চেয়ারপারসন ও অ্যাপোলো হাসপাতাল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির নাতনি।স্ত্রীর সঙ্গে রাম চরণ দম্পতির প্রথম সন্তান কন্যাসন্ত

রাম চরণের সংসারে আনন্দের জোয়ার, এলো জমজ সন্তান

দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ বাবা হয়েছেন। তার স্ত্রী উপাসনা সদ্য যমজ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের ঘরে এসেছে এক ছেলে ও এক মেয়ে। এই আনন্দের খবর নিশ্চিত করেছেন রাম চরণের বাবা চিরঞ্জীবী। তিনি বলেন, মা ও দুই নবজাতক তিনজনই সুস্থ আছেন।

চিরঞ্জীবী জানান, এই নতুন আগমনে পরিবারে দ্বিগুণ আনন্দের মুহূর্ত এসেছে। সামাজিক মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়ে সবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পোস্টে তিনি লেখেন, ‌‘এটি আমাদের পরিবারের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত। সকলের ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য কৃতজ্ঞ।’

প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরে দিয়েছেন। সবাই নবজাতকদের জন্য আশীর্বাদ জানাচ্ছেন।

রাম চরণ ও উপাসনার সম্পর্ক বহু বছরের। ২০১১ সালের ডিসেম্বরে তাদের বাগদান হয় এবং ২০১২ সালের জুনে হায়দরাবাদে জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয়।

উপাসনা হলেন অ্যাপোলো চ্যারিটির ভাইস-চেয়ারপারসন ও অ্যাপোলো হাসপাতাল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির নাতনি।


স্ত্রীর সঙ্গে রাম চরণ

দম্পতির প্রথম সন্তান কন্যাসন্তান ক্লিন কারা। তার জন্ম হয় ২০২৩ সালের জুনে।

এদিকে ২০২৫ সালের দীপাবলিতে উপাসনা সামাজিক মাধ্যমে তার সীমান্থম অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি লিখেছিলেন ‘ডাবল সেলিব্রেশন’, ‘ডাবল লাভ’ ও ‘ডাবল ব্লেসিং’, যা ইতিমধ্যেই যমজ সন্তানের আগমনের ইঙ্গিত দিচ্ছিল।

রাম চরণ সম্প্রতি শংকরের পরিচালনায় কিয়ারা আদভানির বিপরীতে ‘গেম চেঞ্জার’ ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি তার পরবর্তী সিনেমা ‘পেড্ডি’-এর প্রস্তুতি নিচ্ছেন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow