রামিসা-আসিয়া হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী

মাগুরার আসিয়া ও ঢাকার রামিসা হত্যাকাণ্ডের ঘটনা সমাজের মানবিক মূল্যবোধ ও মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ ধরনের অপরাধ কোনোভাবেই বিচারহীন থাকতে দেওয়া হবে না এবং দ্রুত বিচার নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার (২০ মে) এক বক্তব্যে আইনমন্ত্রী বলেন, “মাগুরার আসিয়া এবং ঢাকার রামিসার ঘটনা মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড যেতে দেবো না।” সম্প্রতি রামিসার বাবার ক্ষোভ ও হতাশা প্রকাশের প্রসঙ্গে তিনি বলেন, রামিসার বাবা তার অবস্থান থেকে যে কষ্ট ও হতাশার কথা বলেছেন, তা অমূলক নয়। দেশের বিচার ব্যবস্থায় মামলার জট একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে না পারলে ভুক্তভোগী পরিবারের হতাশাই সত্য প্রমাণিত হবে। আসিয়া হত্যা মামলার উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, ওই মামলায় সাত দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছিল এবং এক মাসের মধ্যে বিচার শেষ হয়। তবে এর চেয়ে দ্রুত বিচার হলে সেটি প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। রায় কার্যকরের ক্ষেত্রে স

রামিসা-আসিয়া হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী

মাগুরার আসিয়া ও ঢাকার রামিসা হত্যাকাণ্ডের ঘটনা সমাজের মানবিক মূল্যবোধ ও মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ ধরনের অপরাধ কোনোভাবেই বিচারহীন থাকতে দেওয়া হবে না এবং দ্রুত বিচার নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।

বৃহস্পতিবার (২০ মে) এক বক্তব্যে আইনমন্ত্রী বলেন, “মাগুরার আসিয়া এবং ঢাকার রামিসার ঘটনা মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড যেতে দেবো না।”

সম্প্রতি রামিসার বাবার ক্ষোভ ও হতাশা প্রকাশের প্রসঙ্গে তিনি বলেন, রামিসার বাবা তার অবস্থান থেকে যে কষ্ট ও হতাশার কথা বলেছেন, তা অমূলক নয়। দেশের বিচার ব্যবস্থায় মামলার জট একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে না পারলে ভুক্তভোগী পরিবারের হতাশাই সত্য প্রমাণিত হবে।

আসিয়া হত্যা মামলার উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, ওই মামলায় সাত দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছিল এবং এক মাসের মধ্যে বিচার শেষ হয়। তবে এর চেয়ে দ্রুত বিচার হলে সেটি প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রায় কার্যকরের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিদ্যমান প্রক্রিয়াগত জটিলতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ডেথ রেফারেন্স মামলার পেপারবুক বছরভিত্তিক তৈরি হওয়ায় অনেক সময় বিলম্ব হয়। মামলার গুরুত্ব বিবেচনায় পেপারবুক প্রস্তুতের প্রক্রিয়ায় পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।

রামিসা হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে তিনি জানান, পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকার এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আদালতের বিচারপ্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করবে না। তবে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে মামলাকে ফাস্ট ট্র্যাকে নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে।

এ ধরনের অপরাধকে সমাজের জন্য ক্ষতিকর ও ‘ঘুণে ধরা সমাজের লক্ষণ’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে নেতিবাচক বার্তা যাবে। তিনি আরও জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য গঠিত কমিটিতে সিদ্ধান্ত হয়েছে—ধর্ষণ সংক্রান্ত কোনো মামলা প্রত্যাহারের বিবেচনায় আনা হবে না।

মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই দ্রুত বিচার সম্ভব এবং বিচারক চাইলে প্রতিদিন সাক্ষ্য গ্রহণের মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি করতে পারেন। রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করতে সরকার সঠিক পথেই এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow