রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে আদালতে নেওয়া হয়েছে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র আজ রোববার (২৪ মে) আদালতে দাখিল করা হচ্ছে। এ জন্য মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। বর্তমানে তারা আদালতের হাজতখানায় রয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্ত কার্যক্রম শেষ করে এরইমদ্যে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। দুপুরের দিকে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে। রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে জানান, আজই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসা থেকে সাত বছরের শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা শিশুটিকে নিজ কক্ষে নিয়ে হত্যাকাণ্ড ঘটানোর পর পালিয়ে যান। পরে প্রযুক্তিগত সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বাসা থেকে তার স্ত্রী স্বপ্না আক্

রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে আদালতে নেওয়া হয়েছে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র আজ রোববার (২৪ মে) আদালতে দাখিল করা হচ্ছে। এ জন্য মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। বর্তমানে তারা আদালতের হাজতখানায় রয়েছেন।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্ত কার্যক্রম শেষ করে এরইমদ্যে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। দুপুরের দিকে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে।

রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে জানান, আজই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।

গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসা থেকে সাত বছরের শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা শিশুটিকে নিজ কক্ষে নিয়ে হত্যাকাণ্ড ঘটানোর পর পালিয়ে যান। পরে প্রযুক্তিগত সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বাসা থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়।

ঘটনার দিনই রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত চলাকালে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এমডিএএ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow