রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন এমপি রোকেয়া বেগম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা ১১ দলীয় ঐক্য সমর্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম বলেন, রামিসা হত্যাকান্ডের কস্টের কোন শেষ নাই। আমরা এর বিচার চাই। এগুলোর একটা সুরাহা হোক। সবকিছুর একটা উত্তম বিচার চাই। তানাহলে একের পর এক এভাবে চলতেই থাকবে। এটা আমরা চাই না। শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংসন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন আহত জুলাই যুদ্ধা ও শহীদ পরিবারের উন্নয়নের জন্য কাজ করবো। তাদের মানসিক শান্তির জন্য কাজ করবো। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করার কথা বলেন তিনি। এর আগে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে তিনি ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছেন। এসময় উপজেলা বিএনপি ও জামায়াতের ইসলামের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচছা জানান। সংরক্ষিত এমপি রোকেয়া বেগম আখাউড়াবাসীকে সাহসীকতার মাইল ফলক বলে মন্তব্য করেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানান। সবার সহযোগিতা কামনা করেন। কসবা আখাউড়ার সংসদ সদস্য মুশফিকুর রহমানের সাথে সমন্বয় করে এলাকার উন্নয়ন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রোকেয়া বেগম এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ব

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন এমপি রোকেয়া বেগম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা ১১ দলীয় ঐক্য সমর্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম বলেন, রামিসা হত্যাকান্ডের কস্টের কোন শেষ নাই। আমরা এর বিচার চাই। এগুলোর একটা সুরাহা হোক। সবকিছুর একটা উত্তম বিচার চাই। তানাহলে একের পর এক এভাবে চলতেই থাকবে। এটা আমরা চাই না।

শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংসন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন আহত জুলাই যুদ্ধা ও শহীদ পরিবারের উন্নয়নের জন্য কাজ করবো। তাদের মানসিক শান্তির জন্য কাজ করবো। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করার কথা বলেন তিনি।

এর আগে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে তিনি ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছেন। এসময় উপজেলা বিএনপি ও জামায়াতের ইসলামের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচছা জানান।

সংরক্ষিত এমপি রোকেয়া বেগম আখাউড়াবাসীকে সাহসীকতার মাইল ফলক বলে মন্তব্য করেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানান। সবার সহযোগিতা কামনা করেন। কসবা আখাউড়ার সংসদ সদস্য মুশফিকুর রহমানের সাথে সমন্বয় করে এলাকার উন্নয়ন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রোকেয়া বেগম এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি বাহার মিয়া, বিএনপি নেতা সোহাগ খান, মন্তাজ মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন, যুবদল নেতা শেখ বাবু, মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি, যুবদল নেতা মামুন আহমেদ প্রমুখ।

পরে তিনি উপজেলার তুলাই শিমুল গ্রামের স্বামীর বাড়িতে যান। বিকালে গ্রামবাসী উদ্যোগে তাঁকে সংবর‍্যধনা দেওয়া হবে। এসম তার সাথে স্বামী কবীর আহমেদ ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow