রামিসা হত্যার দ্রুত বিচার দাবি ফুলকুঁড়ি আসরের

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে নৃশংস হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় শিশুকিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’। মানববন্ধন থেকে শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সংগঠক, বিশিষ্ট শিশু সংগঠক, অভিভাবক এবং কয়েকশ শিশু-কিশোর ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেয়। মানববন্ধনে এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করা হয়। শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। আরও পড়ুনচিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি: রামিসার মা এত মামলা থাকলে কীভাবে বের হবো, মরে গেলে জামিন পাবো  মানববন্ধনে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সহ-সভাপতি মাসুদ মান্নান বলেন, আজ আমাদের শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতার করায় আমরা সাধুবাদ জানাই, তবে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে যেন অপ

রামিসা হত্যার দ্রুত বিচার দাবি ফুলকুঁড়ি আসরের

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে নৃশংস হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় শিশুকিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’। মানববন্ধন থেকে শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সংগঠক, বিশিষ্ট শিশু সংগঠক, অভিভাবক এবং কয়েকশ শিশু-কিশোর ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেয়।

মানববন্ধনে এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করা হয়। শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

আরও পড়ুন
চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি: রামিসার মা 
এত মামলা থাকলে কীভাবে বের হবো, মরে গেলে জামিন পাবো 

মানববন্ধনে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সহ-সভাপতি মাসুদ মান্নান বলেন, আজ আমাদের শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতার করায় আমরা সাধুবাদ জানাই, তবে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে যেন অপরাধীরা পার পেয়ে না যায়। আমরা এই মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধন থেকে ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো-
১. দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ সব শিশু সহিংসতার বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

২. শিশু নির্যাতন ও সহিংসতার দ্রুততম বিচারের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন বাস্তবায়ন করতে হবে।

৩. অনলাইন ও অফলাইন— উভয় ক্ষেত্রেই শিশুদের সুরক্ষায় একটি স্বাধীন ‌‘জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন’ গঠন করতে হবে।

কেএসআর/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow