রামিসা হত্যার বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল মিরপুর

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে উঠেছে দেশ, ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা \'জাস্টিস ফর রামিসা\' ও \'ফাঁসি চাই\' স্লোগানে মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে ছিল \'আমার বোন খুন হলো কেন?\', \'ফাঁসি চাই\' ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও\'। বিক্ষোভকারীরা জানান, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৭ দিন নয়, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণেই এমন ঘটনা বারবার ঘটছে। এর আগে প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।  মামলার প্রধান আসামি

রামিসা হত্যার বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল মিরপুর

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে উঠেছে দেশ, ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ জনতা 'জাস্টিস ফর রামিসা' ও 'ফাঁসি চাই' স্লোগানে মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে ছিল 'আমার বোন খুন হলো কেন?', 'ফাঁসি চাই' ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও'।

বিক্ষোভকারীরা জানান, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৭ দিন নয়, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণেই এমন ঘটনা বারবার ঘটছে।

এর আগে প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

টিটি/জেএইচ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow