রামিসা হত্যার ‘রহস্য’ জানাতে ডাকা সংবাদ সম্মেলন বাতিল করলো ডিএমপি
পল্লবীতে চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার ও ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২১ মে) রাত ৮টা ১৫ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে তাদের মিডিয়া সেন্টারে। তবে সেই পূর্বঘোষিত ব্রিফিংটি ঘোষণার প্রায় ৩ ঘণ্টা পরে শেষ মুহূর্তে অনিবার্য কারণ দেখিয়ে বাতিল করেছে ডিএমপি। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার দুপুর ২টা ১৭ মিনিটে ডিএমপি এক বার্তায় জানায়, আজ রাত ৮টা ১৫ মিনিটে ডিএমপির মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ব্রিফ করার কথা ছিল ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম মো. নজরুল ইসলামের। ডিএমপির পক্ষ থেকে পাঠানো আগের বার্তায় জানানো হয়েছিল, পল্লবীর চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনসংক্রান্ত তথ্য তুলে ধরা হবে। এ জন্য গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছিল। তবে পরে বিক
পল্লবীতে চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার ও ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২১ মে) রাত ৮টা ১৫ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে তাদের মিডিয়া সেন্টারে। তবে সেই পূর্বঘোষিত ব্রিফিংটি ঘোষণার প্রায় ৩ ঘণ্টা পরে শেষ মুহূর্তে অনিবার্য কারণ দেখিয়ে বাতিল করেছে ডিএমপি।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার দুপুর ২টা ১৭ মিনিটে ডিএমপি এক বার্তায় জানায়, আজ রাত ৮টা ১৫ মিনিটে ডিএমপির মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ব্রিফ করার কথা ছিল ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম মো. নজরুল ইসলামের।
ডিএমপির পক্ষ থেকে পাঠানো আগের বার্তায় জানানো হয়েছিল, পল্লবীর চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনসংক্রান্ত তথ্য তুলে ধরা হবে। এ জন্য গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছিল।
তবে পরে বিকেল ৫টা ৭ মিনিটে আরেকটি বার্তায় ডিএমপি জানায়, অনিবার্য কারণবশত পল্লবীতে রামিসা হত্যাকাণ্ড সম্পর্কিত ব্রিফিং বাতিল করা হয়েছে। তবে চাঞ্চল্যকর এই ঘটনার ব্রিফিংটি বাতিলের কারণ জানায়নি ডিএমপি।
টিটি/এমআইএইচএস
What's Your Reaction?