রামিসার কী দোষ ছিল?
নাজিফা রাসেল স্বপ্না রামিসা আজ ঘুমিয়ে আছে—না, ঘুম নয়মানুষরূপী নরপিশাচের থাবাতাকে চিরদিনের জন্য থামিয়ে দিয়েছে। একটি শিশুর হাসি ছিল,পুতুল ছিল, রং পেন্সিল ছিলস্কুলের খাতায় আঁকা ছিলছোট ছোট রোদ্দুর;সেই খাতায় আজ রক্তের দাগ। এই সমাজ কি অন্ধ ছিল?নাকি আমাদের বিবেকআগেই মরে গেছে?কেন বারবার শিশুরানেকড়ের দাঁতে ছিঁড়ে যায়,আর আমরা শুধুহ্যাশট্যাগ লিখে চুপ হয়ে যাই? রামিসা, তোমার জন্য আকাশ আজ কালো।মাটিও নিশ্চয়ই লজ্জায় কাঁপে।কারণ যে নখের থাবা তোমায় ছুঁয়েছিল,সে মানুষ ছিল না—এরকম মানুষেরা সভ্যতার মুখেজ্বলন্ত অভিশাপ। বিচার চাই—শুধু আদালতের নয়,এই নীরব সমাজেরও বিচার চাই।যে সমাজ শিশুর কান্না শুনেওদরজা বন্ধ রাখে। রামিসা, তোমার নাম আজএকটা প্রতিবাদের আগুন।যতদিন কোনো শিশু ভয় পাবে;ততদিন তোমার জন্যআমাদের কণ্ঠ থামবে না। এসইউ
নাজিফা রাসেল স্বপ্না
রামিসা আজ ঘুমিয়ে আছে—
না, ঘুম নয়
মানুষরূপী নরপিশাচের থাবা
তাকে চিরদিনের জন্য থামিয়ে দিয়েছে।
একটি শিশুর হাসি ছিল,
পুতুল ছিল, রং পেন্সিল ছিল
স্কুলের খাতায় আঁকা ছিল
ছোট ছোট রোদ্দুর;
সেই খাতায় আজ রক্তের দাগ।
এই সমাজ কি অন্ধ ছিল?
নাকি আমাদের বিবেক
আগেই মরে গেছে?
কেন বারবার শিশুরা
নেকড়ের দাঁতে ছিঁড়ে যায়,
আর আমরা শুধু
হ্যাশট্যাগ লিখে চুপ হয়ে যাই?
রামিসা, তোমার জন্য আকাশ আজ কালো।
মাটিও নিশ্চয়ই লজ্জায় কাঁপে।
কারণ যে নখের থাবা তোমায় ছুঁয়েছিল,
সে মানুষ ছিল না—
এরকম মানুষেরা সভ্যতার মুখে
জ্বলন্ত অভিশাপ।
বিচার চাই—
শুধু আদালতের নয়,
এই নীরব সমাজেরও বিচার চাই।
যে সমাজ শিশুর কান্না শুনেও
দরজা বন্ধ রাখে।
রামিসা, তোমার নাম আজ
একটা প্রতিবাদের আগুন।
যতদিন কোনো শিশু ভয় পাবে;
ততদিন তোমার জন্য
আমাদের কণ্ঠ থামবে না।
এসইউ
What's Your Reaction?